ইলেকট্রনিক্স ১

No Comments

 * বায়াসিং বলতে কি বোঝ? ইহা কত প্রকার ও কি কি?


উত্তরঃ কোন ট্রানজিস্টরকে সচল করার জন্য বাহির থেকে যে ডি.সি সাপলাই দেয়া হয় তাকে বায়াসিং বলে।

বায়াসিং দুই প্রকার: ১) ফরোয়ার্ড বায়াসিং ২) রিভার্স বায়াসিং

ফরোয়ার্ড বায়াসিং: ব্যাটারির চ প্রান্ত পজিটিভের সাথে এবং ঘ প্রান্ত নেগিটিভের সাথে যুক্ত করে যে বায়াসিং করা হয় তাকে ফরোয়ার্ড বায়াসিং বলে।

রিভার্স বায়াসিং: ব্যাটারির চ প্রান্ত নেগিটিভের সাথে এবং ঘ প্রান্ত পজিটিভের সাথে যুক্ত করে যে বায়াসিং করা হয় তাকে রিভার্স বায়াসিং বলে।


* লিকেজ কারেন্ট বলতে কি বোঝায়?


উত্তরঃ মাইনোরিটি ক্যারিয়ারের জন্য পি-এন জাংশন ডায়োডে যে সামান্ন কারেন্ট প্রবাহিত হয় তাকে লিকেজ কারেন্ট বলে।

* নী ভোল্টেজ বা অফসেট ভোল্টেজ কাকে বলে?


উত্তরঃ পি-এন জাংশন ডায়োডে ফরোয়ার্ড ভোল্টেজের যে মানে ফরোয়ার্ড কারেন্ট বৃদ্ধি পায় তাকে নী ভোল্টেজ বা অফসেট ভোল্টেজ বলে।


*  ডিফিউশন ও ডিফিউশন কারেন্ট কাকে বলে?


উত্তরঃ ডিফিউশন: জাংশন ভেদ করে হোল ও ইলেকট্রনের চলাচলের প্রবণতাকে ডিভিউশন বলে।

ডিফিউশন কারেন্ট: ডিভিউশন এর কারণে উচ্চ অঞ্চল থেকে নিু অঞ্চলে সৃষ্ট কারেন্ট প্রবাহকে ডিভিউশন কারেন্ট বলে।


*  ডিপ্লে¬শন লেয়ার কাকে বলে?

উত্তরঃ পি-টাইপ ও এন-টাইপ এর সমন্বয়ে যে ইলেক্টিক ফিল্ড সৃষ্টি করে তাকে ডিপ্লে¬শন লেয়ার বলে।


* ডায়োডের লোড লাইন কাকে বলে?


উত্তরঃ যে ফরোয়ার্ড বৈশিষ্ট রেখার উপর ডায়োডের কারেন্ট ও ভোল্টেজ এর সঠিক মান নির্নয় করা হয় তাকে ডায়োডের লোড লাইন বলে।


* কুইসেন্ট বিন্দু কাকে বলে?


উত্তরঃ ডায়োডের স্ট্যাটিক বৈশিষ্ট রেখা ও লোড লাইনের ছেদ বিন্দুকেই অপারেটিং বা ছ চড়রহঃ বা কুইসেন্ট বিন্দু বলে। এর মাধ্যমে আমরা নির্দিষ্ট লোড রেজিস্টেন্স যে কোন ডায়োডে কি পরিমাণ ভোল্টেজের জন্য কি পরিমাণ কারেন্ট প্রবাহ হচ্ছে তা জানতে পারি।


*  ফিল্টার সার্কিট কাকে বলে ? উহা কত প্রকার ও কি কি?

উত্তরঃ যে সার্কিটের মাধ্যমে পালসেটিং উঈ কে খাঁটি উঈ তে পরিণত করা হয় তাকে ফিল্টার সার্কিট বলে।

ইহা পাঁচ প্রকারঃ ১) সান্ট ক্যাপাসিটর ফিল্টার ২) সিরিজ ইন্ডাক্টর ফিল্টার ৩) ইন্ডাক্টর ও ক্যাপাসিটর ফিল্টার

৪) রেজিস্টেন্স ও ক্যাপাসিটেন্স ফিল্টার ৫) ফিল্টার