১. আমাদের দেশের এসি ভোল্টেজ ২২০ ভোল্ট হলেও, আমেরিকায় ১২০ ভোল্ট কেন? (ভাইবা, BPDB)
#Ans: বিভিন্ন দেশের ম্যানুফেকচাররা তাদের ডিভাইসগুলো ভোল্ট রেটিং নানাভাবে নির্ধারণ করে থাকে। যেমন আমেরিকার নিজস্ব ব্যবহারের জন্য বেশিরভাগ কোম্পানির প্রস্তুতকৃত ডিভাইস এর রেটিং ১২০ ভোল্ট, এবং আমাদের বাংলাদেশে নিজস্ব ব্যবহারের জন্য বেশিরভাগ কোম্পানির প্রস্তুতকৃত ডিভাইস এর রেটিং ২২০ ভোল্ট। তাই ডিভাইস এর সীমা বুঝে সেইভাবে সাপ্লাই দেয়া হয়।
২. বৈদ্যুতিক শকের জন্য দায়ী কে ভোল্টেজ নাকি কারেন্ট? (ভাইবা, BREB)
#Ans: বৈদ্যুতিক শকের জন্য উচ্চ কারেন্ট এবং উচ্চ ভোল্টেজ দুটাই দায়ী
৩. আবাসিক এলাকা থেকে কত দূরে সাবস্টেশন স্থাপন করা উচিত? (ভাইবা, BPDB)
#Ans: আবাসিক এলাকা থেকে সাবস্টেশনের দূরত্ব নূন্যতম ১০০ ইয়ার্ড বা ৩০০ ফুট হওয়া দরকার।
৪. পিজিসিবি কোন ধরনের ব্রেকার ব্যবহার করে? কত দূরত্বে ফল্ট হয়েছে কিভাবে বুঝবেন? (ভাইবা, PGCB)
#ANS: ট্রান্সমিশন লাইনে কোন ধরনের ফল্ট হলে তা কত দূরত্বে হয়েছে
'' Distance Protection Relay " এর মাধ্যমে জানা যায়।
এই রিলে সাবস্টেশন ফিডারের নির্দিষ্ট দূরত্ব অনুধাবন করেই তার প্রতিক্রিয়া প্রদর্শন করে।
আর রিলেটির প্রতিক্রিয়ার সময় নির্ভর করে ভোল্টেজ এবং কারেন্টে, ইম্পিড্যান্সের রেশিওর উপর। আর রিলে এবং ফল্ট পয়েন্টের ইম্পিড্যান্স নির্ভর করে তাদের মধ্যবর্তী দূরত্বের উপর।
৫. বুশিং কি? বুশিং কেন ক্ষতিগ্রস্ত হয়? ( ভাইবা, DPDC)
#Ans: বুশিং হল পাওয়ার ডিভাইসে ব্যবহৃত এক ধরনের ফাঁপা ইন্সুলেটর যা পরিবাহী তারকে কোন প্রকার বৈদ্যুতিক সংস্পর্শ ছাড়াই কোন কন্ডাক্টর সারফেসে সহজে প্রবেশ করতে সাহায্য করে। সাধারণত এটি পোর্সেলিনের সাহায্যে তৈরি করা হয়। অন্যান্য ইন্সুলেটিং ম্যাটেরিয়াল দিয়েও এটি তৈরি হতে পারে।
*বুশিং কেন ক্ষতিগ্রস্ত হয়?
বুশিং এর মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক চাপকে সহ্য করার একটি নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে। আর এই ক্যাপাসিটিকেই বলা হয় ডাই-ইলেকট্রিক স্ট্রেন্থ।
এই সহ্য ক্ষমতার বাইরে গেলেই বুশিং ক্ষতিগ্রস্ত বা শর্ট সার্কিট হয়ে যায়। বিভিন্ন সাবস্টেশনে বৈদ্যুতিক দূর্ঘটনাগুলো অধিকাংশ সময় ট্রান্সফরমার বা সার্কিট ব্রেকারের বুশিং থেকেই হয়ে থাকে।
৬. ট্যান ডেল্টা টেস্ট কি? এ টেস্টে কোন ডিভাইস ব্যবহৃত হয়? (ভাইবা, DESCO)
#Ans: ট্রান্সফরমারে ব্যবহৃত বুশিং, তেল এগুলো এক ধরনের ইন্সুলেটর। আর আমরা জানি, সময়ের সাথে সাথে বৃষ্টি, কুয়াশা বিভিন্ন আর্দ্রতাজনিত কারণে কোন ইন্সুলেটর বডির ইন্সুলেশন ক্ষমতা নষ্ট হতে থাকে। তাই সাবস্টেশনে বাৎসরিক কমিশনিংকালে ট্রান্সফরমারের ওয়েল এবং বুশিং ম্যাটেরিয়াল, উইন্ডিং এর ইন্সুলেশন ক্যাপাসিটি পরীক্ষা করা হয়। আর এই পরীক্ষাটি ট্যান ডেল্টা টেস্ট নামেও পরিচিত।
এ টেস্টে মেগার ব্যবহৃত হয়
৭. নিউট্রাল লাইন না ধরেই শক অনুভব হয় কেন? (ভাইবা, NESCO)
#Ans: মানবদেহ ফাঁপা, মাংসল এবং বায়ুপূর্ণ হবার দরুণ তা ক্যাপাসিটরের মত কাজ করে থাকে। উল্লেখ্য যে, মানবদেহের ক্যাপাসিট্যান্স 100 200 pF। অর্থাৎ, পাওয়ার লাইন বা হাইভোল্টেজের সংস্পর্শে এলে হিউম্যান বড়িতে ক্যাপাসিটিভ ডিসচার্জ হতে শুরু করে। তাই সে শক বা শিরশির অনুভব করে। ভোল্টেজের মাত্রা বেশি হলে হার্ট এটাক বা কার্ডিয়াক এরেস্ট পর্যন্ত হতে পারে।
