॥বেসিক ইলেকট্রিক্যাল ইন্টারভিউ নলেজ॥
১.মাটি হতে সুইচ বোর্ডের উচ্চতা কত হওয়া উচিত?
উত্তর:৫ ফুট বা ১.৫ মিটার।
২.ফিউজ কোন তারের সাথে সংযোগ করা হয়?
উত্তর:ফেজ তারের সাথে সিরিজে।
৩.একটি সাব সার্কিটে ফ্যান,লাইট এবং সকেটের কয়টি পয়েন্ট থাকতে পারে?
উত্তর:৮-১০ টি।
৪.বিদ্যুৎ বিলের জন্য কোন মিটার ব্যবহার করা হয়?
উত্তর:এনার্জি মিটার।
৫.এক হর্স পাওয়ার সমান কত?
উত্তর:৭৪৬ ওয়াট।
৬.একটি সাব সার্কিটে সংযুক্ত লোডের পরিমান কত?
উত্তর:৮০০ ওয়াট।
৭.ভোল্ট মিটার সার্কিটে কিভাবে সংযোগ করা হয়?
উত্তর:প্যারালালে।
৮.থ্রি ফেজ মোটর চালাতে ক্যাপাসিটর ব্যবহার করা হয় কি?
উত্তর:না
৯.টিউব লাইট কত ফুট লম্বা হয়?
উত্তর:টিউব লাইটের দৈর্ঘ্য =২ ফুট ২০ ওয়াট,৪ ফুট ৪০ ওয়াট।
১০.সিলিং ফ্যানে কত সাইজের ক্যাপাসিটর ব্যবহার করা হয়?
উত্তর:২.৫ থেকে ২.৭৫ųf।
১১.অ্যাভোমিটারের সাহায্যে কী কী পরিমাপ করা যায়?
উত্তর:কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স।
১২.ওহমের সূত্রটি বলুন?
উত্তর:নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো পরিবাহীর মধ্যদিয়ে প্রবাহিত কারেন্ট ঐ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক।
.jpeg)