RCCB কিভাবে কাজ করে

No Comments


এমন একটি সার্কিট ব্রেকারের নাম বলুন, যা কার্শফের কারেন্ট নীতির ভিত্তিতে কাজ করে?


উত্তরঃ RCCB (Residual Current Circuit Breaker)


#কিভাবে এই নীতিতে ব্রেকারটি কাজ করে?


RCCB এর পূর্ণরুপ হল Residual Current Circuit Breaker. এবার এই শব্দগুলোর একটু তজ্জমা করা যাক। Residual শব্দটি এসেছে "Residue" থেকে যার অর্থ হল অবশিষ্টাংশ। অর্থাৎ, কারেন্টের অবশিষ্ট কোন অংশ থাকলেই এই ব্রেকারটি ট্রিপ করবে। 


ব্যাপারটা আরো ক্লিয়ার করা যাক। বি এস সি বা ডিপ্লোমা কোর্সে বিসমিল্লাহ বলেই আমাদের কার্শফের কারেন্টের সূত্র পড়ানো হয়। সেখানে কি আছে? 


" পরিবাহীতে যে কারেন্ট ঢুকিবে তাহাই বাহির হইবে" অর্থাৎ, Incoming current = outgoing current


তার মানে ফেজে যে কারেন্ট পাওয়া যায় সেই পরিমাণ কারেন্টই নিউট্রাল দিয়ে ফিরে যায় হয়তো দিকটা বিপরীত। বিশ্বাস না হলে ফেজ নিউট্রালকে একসাথে ক্লিপ অন মিটারের মধ্যে ঢুকিয়ে দেখতে পারেন। দেখবেন রিডিং শূণ্য।


কারণ, যদি ফেজ দিয়ে 3A কারেন্ট যায় তাহলে নিউট্রাল দিয়ে যাবে -3A। তাহলে যোগফল 3-3 = 0 amps.


বিদ্যুৎ যতক্ষণ পর্যন্ত এই কার্শফ নীতি মেনে চলে RCCB ব্রেকার ততক্ষণ পর্যন্ত ট্রিপ করেনা। কিন্তু ফল্ট হলে কিন্তু আর এই নীতি খাটে না। তখন ফেজ ও নিউট্রাল কারেন্ট সমান হয়না। তাই অবশিষ্ট কিছু কারেন্ট থেকেই যায় যাকে বলে লিকেজ কারেন্ট। আর তখনই RCCB এর ভেতর থাকা সিটি(কারেন্ট ট্রান্সফরমার) এবং রিলে এটি সেন্স করে এবং সার্কিট কে বিচ্ছিন্ন করে।


উদাহরণ: আপনি যখন RCCB থেকে কোন লোড সংযুক্ত করবেন,তখন আপনাকে অবশ্যই এর আউটপুট টার্মিনাল থেকে ফেজ এবং নিউট্রাল সংযোগ দিতে হবে।

যদি আউটপুট টার্মিনাল থেকে ফেজ এবং ইনপুট টার্মিনাল থেকে নিউট্রাল সংযোগ করেন তাহলে RCCB অন করার সাথে সাথেই ট্রিপ করবে।

অথবা এর উল্টা ভাবে আউটপুট টার্মিনাল থেকে নিউট্রাল এবং ইনপুট টার্মিনাল থেকে ফেজ সংযোগ দেন একই ঘটনা ঘটবে।

আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ। 

Electrical Engineering Bangla