Substation

No Comments


 ৫০ কেজি ওজনের কম ব্যক্তি কেন সাবস্টেশনে প্রবেশ করতে পারেনা?


ইদানিং ফেসবুক বা বিভিন্ন সামাজিক মাধ্যমে একটি কথা ঘুরপাক খাচ্ছে যে, ৫০ কেজির কম ওজনের ব্যক্তি সাবস্টেশনে প্রবেশ করতে পারেনা কেন? এ নিয়ে অনেকেই মনগড়া ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন। কেউ কেউ বলছেন যে, ৫০ কেজি কম ওজনের ব্যক্তির উপর হাই ভোল্টেজ কর্তৃক সৃষ্ট সুবিশাল ম্যাগনেটিক ফিল্ডের আকর্ষণ বেশি বলে তাকে সহজেই টেনে নিয়ে যেতে পারে। এ ধরনের ব্যাখ্যা খুবই হাস্যকর। তাহলে এর নেপথ্যে মূল রহস্য কি? সে নিয়েই মূলত আজকের আলোচনা। চলুন শুরু করা যাক।


ক্যাপাসিটিভ ডিসচার্জ 


বাস্তবিকভাবে ২০-২৫ ফুট দূর থেকে বিদ্যুৎ কখনো টেনে নিয়ে যায়না। তবে হাই ভোল্টেজের জন্য ক্যাপাসিটিভ কারেন্ট ডিসচার্জ হতে পারে। কারণ মানবদেহ মাংস এবং ফাপা। তাই হাই ভোল্টেজে মানবদেহ ক্যাপাসিটরের ন্যায় কাজ করে।


মূলত ওজন সাবস্টেশন জব পাওয়ার ক্ষেত্রে কোন প্রভাব বিস্তার করতে পারেনা। আর আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে একজন প্রাপ্তবয়স্ক লোক ৫০ কেজির বেশি হতে পারে। তারপরেও যদি কর্মীর ওজন ৫০ এর নীচে হয় তাহলে তাকে প্রয়োজনের তুলনায় অধিক সুরক্ষা নিয়েই সাবস্টেশন রেঞ্জে প্রবেশ করতে হয়।